বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর

ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার আংশিক এলাকা নিয়ে গঠিত সুনামগঞ্জ জোনে অনুষ্ঠিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে জগন্নাথপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান পপুলার ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটি জোন পর্যায়ে ২য় স্থান অর্জন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ১৩ এপ্রিল সোমবার দিনব্যাপী ওয়ালটন কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকায় আয়োজিত ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম সামছুল আলম,ভাইস চেয়ারম্যান এস এস আশরাফুল আলম,এমডি এস এম মাহবুবুল আলমসহ উচ্চ পদস্হ কর্মকর্তা ও সারাদেশ হতে আগত ২০০ ডিস্টিবিউটরবৃন্দ।
এই অর্জনের মাধ্যমে পপুলার ইলেকট্রনিকস আবারও প্রমাণ করেছে যে, গ্রাহকসেবা, বিক্রয় কার্যক্রম ও ব্যবসায়িক সুনামের ক্ষেত্রে তারা সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।প্রতিষ্ঠান এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল এবং সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও গ্রাহকদের আস্থাকে পুঁজি করে তারা ব্যবসা পরিচালনা করছেন। যার ফলস্বরূপ এই সম্মানজনক স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।এই সাফল্যে জগন্নাথপুরবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও গ্রাহকরা পপুলার ইলেকট্রনিকসের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।উল্লেখ্য, ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড দেশের বিভিন্ন অঞ্চলে সেরা পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের স্বীকৃতি দিতে প্রতি বছর আয়োজন করা হয়। এবারের আয়োজনে সুনামগঞ্জ জোনে ২য় স্থান অর্জন করে পপুলার ইলেকট্রনিকস নতুন এক মাইলফলক স্থাপন করলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com