শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করে নিন্দা প্রদানের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ফোরামের  আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবীর ফরিদী, রিয়াজ রহমান,  হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ আল আমীন, মোঃ ইকবাল হোসাইন, সদস্য  মুকিম উদ্দিন, দুলন মিয়া, মিজানুর রহমান মিজান, জামাল হোসেন, মোঃ মঈন উদ্দিন,নিজাম উদ্দীন প্রমুখ।প্রতিবাদ সভায় উল্লেখ করেন, ২০২৫ সালের ১৩ ই মার্চ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের যাত্রা শুরু হয়। তখন এক বছর মেয়াদী একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। যার সদস্য সংখ্যা ছিল ১৫ জন, পরবর্তীতে আরও দুজন সদস্য বৃদ্ধি করায় সদস্য সংখ্যা দাঁড়ায় ১৭ জন।  এক বছর অতিবাহিত হলেও  সংগঠনের কার্যকরী কমিটি কোন প্রকার সভা আহ্বান করেনি। দীর্ঘদিন যাবত সদস্যগণ মিটিং করার জন্য ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক কে মৌখিক এবং ফোরামের গ্রুপে লিখিতভাবে অনুরোধ জানানোর পরও উনারা  কোন প্রকার সভা আহবান করতে রাজি হননি। বরং নিজেদের অপকর্ম আড়াল করতে এবং ফোরামের গ্রুপে যাতে কোনো সদস্য নিজেদের মত প্রকাশ করতে না পারে সে জন্য গ্রুপ বন্ধ করে ফোরামের সদস্যদের কণ্ঠ রোধ করেন।যার ফলে সংখ্যা গরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে গত ১১ এপ্রিল শনিবার ফোরামের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ পুরাতন কমিটি ভেঙ্গে সংগঠনকে গতিশীল করতে ৫ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-পদবী ব্যবহারের মাধ্যমে নিজেদের স্বার্থ হাছিলে ব্যর্থ হয়ে এবং  সংগঠনের আহ্বায়ক কমিটির গতিশীল কার্যক্রমে ঈর্শান্বিত হয়ে কয়েক জন সদস্যকে সাথে নিয়ে সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করে নিন্দা প্রদান করে, যা আমাদের দৃষ্টিগোচর হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতকে প্রাধান্য না দিয়ে  নিন্দা প্রদান করা অত্যন্ত দুঃখজনক। যারা বর্তমান গতিশীল সংগঠনকে অগতিশীল করার পায়তারা চালাচ্ছে তাদেরকে সংগঠনের স্বার্থে নিজেদের অতীতের ভুল স্বীকার করে সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করার আহবান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com