মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত

জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল রবিবার রাতে অনুষ্ঠিত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ আল আমীন, ইকবাল হোসাইন উপস্থিত থেকে এবং ভিডিও কনফারেন্স মোঃ হুমায়ুন কবির ফরিদী সংযুক্ত হয়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ় করা এবং স্থানীয় সমস্যা তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও, সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে নতুন সদস্যদের কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে আহ্বায়ক কমিটির সর্বসম্মতিক্রমে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বাবুল খান মুন্না,প্রভাত প্রতিদিন প্রত্রিকার জুবায়ের হোসেন,দৈনিক দেশ বুলেটিন পত্রিকার সাহাব উদ্দিন রাহুল,বাংলা টাইম এন্ড টিউন শাকিল আহমদ , দৈনিক জগন্নাথপুর পত্রিকার মোঃ নাঈম হোসেন, আজকের দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের পত্রিকার রাসেল আহমদ, দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের জীবন তালুকদার,দোয়েল টিভি (অনলাইন) হুমায়ুন কবির চৌধুরীকে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর হবে।

 

প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com