বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে ঈদুল আজহা উপলক্ষ্যে ভিজিএফের চাল বিতরণী কার্যক্রম উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ঈদুল আজহা উপলক্ষ্যে ভিজিএফের চাল বিতরণী কার্যক্রম উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদুল আজহার উপলক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারের বিশেষ বরাদ্দৃত ভিজিএফের  চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২০ মে ) সকাল ১১ টায় জগন্নাথপুর পৌরভবন  প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ।

এ উপলক্ষ্যে জগন্নাথপুর পৌর পরিষদ  আয়োজিত বিতরণী অনুষ্ঠানে ​প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী  তারেক রহমান   দেশের কোনো মানুষকে না খেয়ে থাকতে দেবেন না। গ্রামীণ জনপদের প্রতিটি অসহায়, দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ত্রাণ বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার এবং কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনে কে  কঠোর নির্দেশ দেন।​ এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহসীন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপি আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপি সদস্য মুকিত মিয়া,পৌর বিএনপি নেতা দিলু মিয়া,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার জগন্নাথপুর  ও শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে তালিকাভুক্ত কার্ডধারী পরিবারগুলোর মাঝে সরকারি নিয়ম অনুযায়ী মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com