মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুর নিউজ ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার বিলিয়নিয়ার রবিন খুদার প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্ক ২০৩০ সালের মধ্যে ভারতের ডেটা সেন্টার প্রকল্পে ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে রবিন খুদার বৈঠকের পর এ ঘোষণা আসে।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতি অনুসারে, এয়ারট্রাঙ্ক ভারতজুড়ে প্রায় পাঁচ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা তৈরির পরিকল্পনা করছে। রবিনের বিনিয়োগের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি সামাজিক মাধ্যম এক্সে বলেন, ‘এ ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং ও এআইয়ের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে শক্তিশালী করবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে সাহায্য করবে এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।’

এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হবে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। এ সপ্তাহের শুরুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস জানান, এয়ারট্রাঙ্ক পশ্চিম ভারতীয় এই রাজ্যে প্রায় দুই ট্রিলিয়ন রুপি বিনিয়োগে একটি তিন গিগাওয়াট ডেটা সেন্টার হাব তৈরি করবে।

এয়ারট্রাঙ্ক এশিয়া-প্যাসিফিক অঞ্চলজুড়ে তার কার্যক্রমের পরিধি প্রসারিত করছে, যার মধ্যে অস্ট্রেলিয়া, হংকং, ভারত, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে তাদের কার্যক্রম রয়েছে।

ফোর্বসের রিয়েল-টাইম ডেটা অনুযায়ী আনুমানিক ২ দশমিক ১ বিলিয়ন ডলারের সম্পদের মালিক বাংলাদেশে জন্মগ্রহণকারী রবিন অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যক্তি। তিনি ২০১৫ সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন। ২০২৪ সালে ব্ল্যাকস্টোন ও কানাডা পেনশন বোর্ডের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ১৬ বিলিয়ন ডলারে এয়ারট্রাঙ্ক অধিগ্রহণ করে। তবে রবিন এখনো কোম্পানিটিতে একটি ছোট কিন্তু মূল্যবান অংশীদারিত্ব ধরে রেখেছেন।

সূত্র: আমার দেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com