সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

এলাকার গুরুত্বপূর্ণ দাবী-দাওয়া জাতীয় সংসদে তুলে ধরলেন কয়ছর আহমদ এমপি 

এলাকার গুরুত্বপূর্ণ দাবী-দাওয়া জাতীয় সংসদে তুলে ধরলেন কয়ছর আহমদ এমপি 

নিজস্বপ্রতিবেদক: আলহামদুলিল্লাহ।জাতীয় সংসদে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞ) আসনের নির্বাচিত সংসদ সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারন সম্প্দক, বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ কয়ছর আহমদ মূল্যবান  বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্যে এলাকার গুরুত্বপূর্ণ দাবী-দাওয়া তুলে ধরে বলেন মাননীয় স্পীকার আমার নির্বাচনী এলাকার রাস্তা-ঘাটের করুন দশা। সড়ক গুলো জরাজীর্ণ। এ গুলো দ্রুত মেরামত করতে হবে। অনেক জায়গায় ব্রীজ প্রয়োজন। সেটা ও করতে হবে।সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্হানে করতে হবে। তার বক্তব্যে যে দাবী গুলো তুলে ধরেন উল্লেখযোগ্য দাবী গুলো হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পূর্ব নির্ধারিত স্হানে নির্মান, ঢাকা- সুনামগঞ্জ সড়ক চার লেনে উন্নিত করন ও জগন্নাথপুর পৌরসভা এলাকায় ৪ কিলোমিটার বাইপাস সড়ক নির্মান,জগন্নাথপুর পৌরসভা কে এ গ্রেডে উন্নীত করে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান, সুনামগঞ্জের শস্যভাণ্ডার হিসাবে খ্যাত জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞের হাওর গুলোর স্হায়ী বেরীবাধ নির্মান সহ  জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞের
প্রয়োজনীয় সকল সড়ক মেরামতের দাবি জাতীয়  সংসদে গুরুত্বের সাথে তুলে ধরেছেন তরুন এমপি  মুহাম্মদ  কয়ছর আহমেদ।
এদিকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এমপি মুহাম্মদ কয়ছর আহমদের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী। এলাকায় কোন অনার্স কলেজ না থাকায় শিক্ষার্থীরা সিলেটে গিয়ে পড়াশুনা করতে হয়। যা ব্যয়বহুল ও কষ্ট সাধ্য। তাই দ্রুত সময়ের মধ্যে জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু, জগন্নাথপুর উপজেলা সদরে দুটি সরকারী হাই স্কুলে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় ছাত্র-ছাত্রীদের লেখা পড়া মারাত্মক বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জগন্নাথপুর  স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শুন্যপদ গুলোতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, উপজেলা সদরে একটি মহিলা কলেজ স্হাপন করা সময়ের দাবী।  এলাকাবাসী এ ব্যাপারে এমপি মুহাম্মদ  কয়ছর আহমদের আশু  হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসী আশা করছেন জনগনের ভোটে নির্বাচিত  প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগুরত্বপূর্ন দাবী গুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com