বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ, রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি, আলোচনা সভা,ডিও বিতরন ও মহড়া অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা জগন্নাথপুরে ৩৯ পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান,সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমি কৃতজ্ঞ: এমপি কয়ছর আহমদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত জগন্নাথপুরে লোমহর্ষক শাহনাজ হত্যা: ঘাতক জিতেশ গোপের মৃত্যুদণ্ড জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার মালামাল লুট

মিলাদের শিরণী বিতরণ নিয়ে বিরোধের জের: হলিয়ারপাড়ায় দু’দফা হামলা ও ভাঙচুরের পর মানববন্ধন

মিলাদের শিরণী বিতরণ নিয়ে বিরোধের জের: হলিয়ারপাড়ায় দু’দফা হামলা ও ভাঙচুরের পর মানববন্ধন

নিজস্বপ্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) শিরণী বিতরণ নিয়ে বাকবিতণ্ডার জেরে উপজেলার হলিয়ারপাড়া গ্রামে দু’দফা হামলা, বাড়িঘর ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারের বিরুদ্ধে মাদক, সন্ত্রাস ও জায়গা দখলের পাল্টা অভিযোগ এনে মানবন্ধন করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৯টায় মিলাদের শিরণী বিতরণকে কেন্দ্র করে জুবায়ের আহমেদ ও তফজ্জুল আলীর মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে শুক্রবার বাদ জুম্মা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হলিয়ারপাড়া গ্রামের গোলাম মোস্তফা ও মকবুল মিয়ার বাড়িতে প্রথম দফা হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে শনিবার দ্বিতীয় দফায় পুনরায় হামলা চালিয়ে তাদের বসতবাড়ির বিভিন্ন গাছপালা কেটে ফেলা হয়।
এদিকে পরদিন রোববার বিকেলে উপজেলার মীরপুর বাজারে হলিয়ারপাড়া এলাকাবাসীর ব্যানারে এক মানববন্ধন ও বিক্ষোভ র‍্যালি অনুষ্ঠিত হয়। মানবন্ধনে ক্ষতিগ্রস্তদের বিরুদ্ধে মাদক বিক্রি, মাদক সেবন, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায়ভাবে জায়গা দখলের অভিযোগ এনে তাদের উচ্ছেদের দাবি জানানো হয়।
মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে এবং আব্দুর রহমানের পরিচালনায় মানববন্ধনে এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ অংশ নেন।
এতে বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী হাজী আব্দুর রউফ, সাবেক ছাত্রনেতা মহি উদ্দিন বাবলু, মীরপুর বাজার কমিটির সভাপতি বাদশা মিয়া, আব্দুল খালিক, হাজী রজব আলী, জলিল মিয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন আশক আলী, নুরুল ইসলাম নুনু, আশিক আলী, আব্দুল তাহিদ, ছয়ফুল আলম, রুমন মিয়া, নজম উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল মনাফ, আব্দুল সাহিদ, আরশ আলী, তেরাব আলী, মমশির আলী, আব্দুল লতিফ, আব্দুল করিম, জসিম উদ্দিন, রাজন আহমেদ, দুলাল আহমেদ, শিপন মিয়া, রিপন মিয়া, রুবেল মিয়া, অপু মিয়া, রাসেল মিয়া, তামিম আহমেদ, জুবেল আহমেদ, জুনেদ আহমেদ, আব্দুল কাহার, আব্দুল্লাহ আল মামুন, তানভীর আহমেদ, মারজান আহমেদ ও মাহমুদ আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, চিহ্নিত ওই চক্রটি এলাকায় চুরি, গরু-ছাগল তুলে নেওয়া, জায়গা দখল এবং ইয়াবা-ফেনসিডিলের মতো মাদকের কারবারের সঙ্গে জড়িত। তাদের আতঙ্কে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে বক্তারা স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র‍্যালি বের হয়ে মীরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com