বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা জগন্নাথপুরে সরকারি স্কুলে সড়ক নির্মান কাজে ব্যাপক কারচুপি, এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার

সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

সুনামগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে পুনরায় চুরির ঘটনা ঘটিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর।

আদালতের ভেতর এক আইনজীবীর মোবাইল ফোন চুরি করতে গিয়ে সে গতকাল মঙ্গলবার রা পড়ে। এই ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে চুরির মামলা দায়ের করে তাকে পুনরায় জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের একটি চুরির মামলায় জামিনে থাকা ওই আসামি নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে এসেছিল। হাজিরা দেওয়ার প্রক্রিয়া চলাকালীন আদালতের ভেতরে কর্তব্যরত এক আইনজীবী (এডভোকেট) সাহেবের অসতর্কতার সুযোগ নিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চুরির চেষ্টা করে সে। তবে মোবাইলটি হাতিয়ে নেওয়ার সময়ই আইনজীবী এবং উপস্থিত অন্যান্যরা বিষয়টি টের পেয়ে যান এবং তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে বিষয়টি আদালতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। উপস্থিত আইনজীবীগণ ও আদালত চত্বরের নিরাপত্তাকর্মীরা তাকে পুলিশে সোপর্দ করেন। এই ধৃষ্টতাপূর্ণ চুরির ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় নতুন করে আরও একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে পুনরায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আদালত প্রাঙ্গণে  এমন চুরির ঘটনায় উপস্থিত আইনজীবী এবং বিচারপ্রার্থীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com