রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথপুরের কৃতি সন্তান, সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু এবং ঐতিহ্যবাহী জগন্নাথপুর গ্রামবাসীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এবং অভিযুক্ত বলবল গ্রামের আলালের পুত্র শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৩ আগস্ট) বিকেলে জগন্নাথপুর গ্রামবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি জগন্নাথপুর মডেল প্রাইমারি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে অভিযুক্তের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে জগন্নাথপুর মডেল প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, একজন প্রবীন সাংবাদিক ও সম্মানিত ব্যক্তিকে এবং পুরো জগন্নাথপুর গ্রামবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে অভিযুক্ত শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

জগন্নাথপুর গ্রামের প্রবীন মুরুব্বি সাবেক মেম্বার আব্দুল করিম (গেদন মিয়া) এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গ্রামের প্রবীন মুরুব্বী শেখ আবু মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সিরাজ ইসলাম সিরাজ, শেখ আব্দুল জলিল, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তকবুর হোসেন, পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, পৌর বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মঈন উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাহার আলী, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম খেজুর,  শফিক মিয়া,  মো. সুমন মিয়া, জগন্নাথপুর পৌর জামায়াতের সেক্রেটারি অলিউল্লাহ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা রিপন মিয়া এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাগন চিহ্নিত অপরাধী  শামীমের কুরুচিপূর্ণ আচরনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

সভায় বক্তারা আরও বলেন, জগন্নাথপুর একটি ঐতিহ্য বাহী গ্রাম। গ্রামের বিরুধ্বে মানহানিকর বক্তব্য বরদাশত করা হবে না। অন্যদিকে জগন্নাথপুর গ্রামের কৃতী সন্তান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য  সাংবাদিক সানোয়ার হাসান সুনুর সম্মানহানি ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা কখনোই সফল হবে না। বক্তাগন অপরাধী শামীম কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।অন্যথায় পরবর্তী তে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com