বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হেফাজত থেকে উধাও, উদ্ধার শুধু হ্যান্ডকাফ শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে ফেসবুকে লাইভ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শান্তিগঞ্জ সমিতি সিলেট সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে শিক্ষা ও স্বাস্থ্যই মূল উন্নয়ন’—শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ জগন্নাথপুর-শান্তিগঞ্জে উন্নয়নের ছোঁয়া লেগেছে, মডেল উপজেলায় রুপান্তিত করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে মহিলার লাশ উদ্ধার  জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান,কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাদা-পানির দুর্ভোগ শেষ, স্বস্তির পথে ঠাকুরভোগ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি::
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাস্তবায়ন কমিটির শান্তিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা কাজী মফিদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী রাসেল আহমদ ও সদস্য মামুন আহমদের যৌথ পরিচালনায় প্রথমে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তালামীযে ইসলামিয়ার সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ক্বারী সোসাইটির সদস্য আমিরুল ইসলাম, জেলা তালামীযের সভাপতি তারেক আহমদ রাজু, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাসেম সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ,
জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ এবং আমরিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মোহাম্মদ ইব্রাহীম।
এ সময় উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন পরিষদের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সামছুল ইসলাম, সুনামগঞ্জ জেলা তালামীযের প্রচার সম্পাদক সোহানুর রহমান, সহ-প্রচার সম্পাদক আলীনুর রহমান, আল ইসলাহর শান্তিগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি হাফিজ আব্দুর রশীদসহ উপজেলা ও জেলা আল ইসলাহ এবং তালামীযে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মিলাদ পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা তাজ উদ্দিন। পরে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com