বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

তাজিনের শেষ স্ট্যাটাস ‘মা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার’

তাজিনের শেষ স্ট্যাটাস ‘মা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার’

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের ফেসবুকে শেষ স্ট্যাটাস ছিল মা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। গত বছরের ১৭ এপ্রিল এ ধরনের একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ফেসবুকে নিজের বিভিন্ন ছবি শেয়ার করেছেন তিনি। মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে উত্তরার একটি হাসপাতালে নিভে গেছে অভিনেত্রী তাজিনের জীবনপ্রদীপ।
এর আগে দীর্ঘদিন ধরেই খবরের আড়ালে ছিলেন তিনি। কিন্তু এবার খবরের শিরোনাম হলেন প্রস্থানের খবর নিয়ে। তার হাসিমাখা মুখটি আর দেখতে পাবেন না সহকর্মীরা। দুপুরের দিকে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ অভিনেত্রী। অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয় তাকে। জানা গেছে যখন তাজিনের হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। উনি তাজিনের সঙ্গেই থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যান। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সুনাম অর্জন করেছেন তিনি। খুব ভালো তাজিন আহমেদের লেখার হাতও। অনেক দিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে। ঢাকার ইডেন কলেজ থেকে পড়াশোনা করেছেন তাজিন আহমেদ। দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু হয়েছিল। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন। তিনি দীর্ঘদিন থিয়েটারে অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com