শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত রবীন্দ্রনাথ বনাম নজরুল: বিতর্ক নয়, মানুষের জীবনমানই হোক অগ্রাধিকার কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি কয়ছর আহমেদ: মডেল উপজেলা গড়তে সবার সহযোগীতা চাই জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন  ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ, রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা

জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত

জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের সুলফির আঘাতে নাজিম উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লুদরপুর লম্বা হাটি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত নাজিম উদ্দিন ও অভিযুক্তদের বাড়ি একই স্হানে। গত শুক্রবার নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের আগে নাজিম উদ্দিন নিজে দাওয়াত না দিয়ে তার বোনদের মাধ্যমে প্রতিবেশী মৃত মাসুক মিয়ার ছেলেদের দাওয়াত পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিয়েতে অংশ নেননি।
এরই জের ধরে শনিবার সকালে দ্বিতীয় পক্ষের লোকজন নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের বসতঘরের ভেতরে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় নাজিম উদ্দিন নিজ বাড়ির মুদি দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ করে অভিযুক্ত চাচাতো ভাই মাসুম, মামুন, মঞ্জু, মুবিনসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে অভিযুক্ত মামুন সুলফি দিয়ে নাজিম উদ্দিনের ডান কাঁধের নিচে বগলের ওপর সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অভিযুক্তরা তাঁর বুকের ওপর উঠে নির্যাতন চালায় ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘরে বন্দি থাকা পরিবারের সদস্যদের তালা খুলে মুক্ত করেন। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com