মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ

মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই ‘যুদ্ধ’ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই ‘যুদ্ধ’ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুুর নিউজ ডেস্ক :: সারা দেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান সফল করতে সরকার সর্বাত্মক চেষ্টা নিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই ‘যুদ্ধ’ চলবে। ঈদ সামনে রেখে  আজ সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি, আমরা অল আউট যুদ্ধে নেমেছি। এ যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী চলতি মাসে মাদকবিরোধী অভিযান শুরুর পর প্রতি রাতেই বহু মানুষ বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। ১৯শে মে রাত থেকে গত নয় দিনেই মৃত্যু হয়েছে অন্তত ৭৯ জনের।

কতদিন এই অভিযান চলবে  জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করতে না পারবো, সেই পর্যন্ত অভিযান চলবে। নির্দিষ্ট সময়সীমা এটার মধ্যে নেই। তিনি বলেন, আমরা সব ধরনের চেষ্টা নেব। কোনো চেষ্টাই ফাইনাল নয়। যা করলে আমরা মনে করি ভালো হবে, আমরা সেখানেই যাবো। বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ঈদযাত্রার সময় সড়কে চাপ সহনীয় রাখতে ১২, ১৩ ও ১৪ই জুন পোশাক কারখানার শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দিতে বলা হয়েছে। এছাড়া ৭ই জুনের মধ্যে বেতন এবং ১০ই জুনের মধ্যে উৎসব ভাতা দিতে গার্মেন্ট মালিকদের অনুরোধ করা হয়েছে। ঈদের আগে মহাসড়কে যানজট নিরসনে কাঁচপুর ও চন্দ্রায় পুলিশের কন্ট্রোল রুম থাকবে বলেও জানান মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com