রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

একই দড়িতে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

একই দড়িতে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর নিউজ ডেস্ক::একই দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা (মধ্যপাড়া) গ্রামের বাড়ির একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত দুজন হলেন বগা (মধ্যপাড়া) গ্রামের নূরু কাজীর ছেলে তারা কাজী (২৭) ও তাঁর দ্বিতীয় স্ত্রী খাদিজা খাতুন (২৪)। নিহত খাদিজা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের খাজা মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকায় পোশাক কারখানায় চাকরি করার সময় প্রথম স্ত্রী রেখে তিন মাস আগে দ্বিতীয় বিয়ে করেন তারা কাজী। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী ঘাটাইলের লুচিয়া মামুদপুর গ্রামের জোয়াহের আলী মেয়ে সুমাইয়া বেগম আদালতে মামলা করেন। দ্বিতীয় স্ত্রী খাদিজাকে নিয়ে তারা কাজী ঢাকায় থাকতেন। কাজী গতকাল শনিবার ঢাকা থেকে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে আসেন। এতে বাড়ির লোকজন তাঁকে গালিগালাজ করেন। তারা কাজী দ্বিতীয় স্ত্রীকে ঢাকার বাসে তুলে দেওয়ার কথা বলে বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান। রোববার ভোরে বাড়ির একটি আমগাছের ডালে এক দড়িতে তারা কাজী ও তাঁর দ্বিতীয় স্ত্রী খাদিজা খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (সংরক্ষিত) রুবি আক্তার বলেন, শনিবার ইফতারের পর তারা কাজীর দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার ব্যাপারে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু পরে তিনি জানতে পারেন, দ্বিতীয় স্ত্রীকে ঢাকার বাসে তুলে দিতে ঘাটাইল গিয়েছেন তিনি। তাই আর বৈঠক হয়নি। ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, তারা কাজী ও তাঁর দ্বিতীয় স্ত্রী কেউ কাউকে ছাড়া থাকতে পারবেন না বলে হয়তো আবেগতাড়িত হয়ে আত্মহত্যা করেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com