সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

অনুমোদন পেল আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়

অনুমোদন পেল আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়

 

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: নানা ধরনের অনিয়মের মধ্যেও অনুমোদন পেল আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো ১০৩টি।
নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দুটি হলো- ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’ হবে ঢাকার মহাখালীতে। এটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসাইন।

আর ‘ট্রাস্ট ইউনিভার্সিটি’ হবে বরিশালের নবগ্রাম রোডে। এটির প্রতিষ্ঠাতা কাজী শফিকুল আলম।

আগের মতো মোট ২৩টি শর্তে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন দিয়ে ৩ জুন প্রতিষ্ঠাতাদের চিঠি দিয়ে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত এপ্রিলে দুই দফায় চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ সরকারের শেষ সময়ে আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়া হতে পারে বলে। এগুলোর প্রতিটির পেছনে রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা রয়েছেন।

১৯৯২ সালে আইন পাস হওয়ার পর দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন শুরু হয়। গত ৯ বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে অর্ধশত বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com