রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

সবাইকে ঈদ মোবারক জানালেন প্রধানমন্ত্রী

সবাইকে ঈদ মোবারক জানালেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঈদ ধনী গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। শনিবার (১৬জুন) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুক্রবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।’ তিনি বলেন, ‘ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।’

শেখ হাসিনা বলেন, ‘হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।’

এদিকে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রিয় দেশবাসী এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি আজকের দিনে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আমি জানি সবাই আপনজনদের সাথে ঈদ করবার জন্য স্ব স্ব গ্রামে যাচ্ছেন, দেশে যাচ্ছেন। তবে চলাচলের সময় সবাই সাবধানে চলবেন।

নিজেদের সুরক্ষা নিয়েই চলবেন, সেটাই আমি আশা করি এবং নিরাপদে আপনারা আপনাদের আপনজনের কাছে পৌঁছান। আবার ঈদের আনন্দ উপভোগ করে স্ব স্ব কর্মস্থলে ফিরে আসুন, সেটাই আমি কামনা করি। পবিত্র ঈদে সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করুন, সে আশা করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকুন সেই কামনা করি। সবাইকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ঈদ মোবারক।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com