মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

সৌদি আরবে আগুনে পুড়ে দুই বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবে আগুনে পুড়ে দুই বাংলাদেশীর মৃত্যু

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সৌদি আরবের রিয়াদে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কঙ্কাল হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। শনিবার গভীর রাতে রিয়াদের সোলাই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আবদুল মালেক ভেন্ডারের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ইয়াছিন ওরফে ফকির (৩৪)। নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও ইয়াছিনের মামা শ্বশুর সাইদুল হক আদর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদের সোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতো কামরুল ইসলাম ও ইয়াছিন। ফ্যাক্টরির উপরেরই ছিল তাদের থাকার বাসা।

শনিবার গভীর রাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে বাসায় থাকা দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে যায়। এছাড়া আহত হয়েছেন ইয়েমেনের এক নাগরিক। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে তারা লাশগুলো উদ্ধার করে সেমুছি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত কামরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আর ইয়াছিনের রয়েছে দুই ছেলে। ঈদের আমেজের সময় দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com