শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

ইউরোপ যাওয়ার পথে ট্রলারডুবিতে সিলেটের ২ যুবকসহ ৩৫ জনের মৃত্যু

ইউরোপ যাওয়ার পথে ট্রলারডুবিতে সিলেটের ২ যুবকসহ ৩৫ জনের মৃত্যু

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
স্বপ্নের দেশে আর যাওয়া হলনা। দালালের মাধ্যমে লিবিয়া হয়ে অবৈধভাবে নৌকায় সাগরপথে ইউরোপে যেতে গিয়ে সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখার দুই তরুণের মৃত্যু হয়েছে।
নিহত দুই তরুণ হলেন- বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের মাওলানা ইব্রাহিম আলীর ছেলে শিহাব উদ্দিন ফারুক (২৩) ও বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর এলাকার ক্বারী আব্দুল খালিকের ছেলে হারুনুর রশীদ ইমন (৩০)।

গত সপ্তাহে ৭০ জনের বেশি বাংলাদেশিসহ প্রায় পাঁচশ যাত্রী নিয়ে নিখোঁজ হয় লিবিয়া থেকে ছেড়ে যাওয়া চারটি ট্রলার। এর মধ্যে একটি ট্রলার দুই দিন পর লিবিয়া উপকূলে ফেরত গেলে ৩৫ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়। সাগরে ২০ বাংলাদেশির সলিলসমাধি হয়েছে। বাকি ১৫ জন কূলের কাছাকাছি এসে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে শিহাব উদ্দিন ফারুক ও হারুনুর রশীদ ইমন পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বড়লেখা ও বিয়ানীবাজারের একাধিক তরুণ নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।

ইমনের ছোটভাই ঝুমন জানান, গত ৩ মাস আগে তার ভাই দালালের মাধ্যমে লিবিয়া পাড়ি জমান। ইমনকে ইউরোপ পাঠানোর উদ্দেশ্যে এক দালাল তাদের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এর পর দালাল অনেকের সঙ্গে তার ভাইকেও সাগরপথে নৌকায় ইউরোপ পাঠায়। পরদিন মঙ্গলবার সাগরে নৌকাডুবিতে ইউরোপ যাত্রী ২১৫ জনের মৃত্যুর খবর পান তারা। এরপর থেকে ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছেন না। দালালের ফোনও বন্ধ।

এদিকে ফারুকের বড়ভাই মাদ্রাসা শিক্ষক মাওলানা সালিক আহমদ বলেন, নৌকায় ইউরোপ যাত্রার পর থেকে তার ভাইয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। দালালও ফোন বন্ধ করে রেখেছে।
এ ব্যাপারে দেশটির রাজধানী ত্রিপলিতে বাংলাদেশের দূতাবাসের শ্রম সচিব আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com