সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

বাংলাদেশ দখলের হুমকি, হিন্দু পরিষদের সাইট হ্যাক করলো সাইবার ৭১

বাংলাদেশ দখলের হুমকি, হিন্দু পরিষদের সাইট হ্যাক করলো সাইবার ৭১

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: বাংলাদেশ দখল করে নেয়ার হুমকি দেয়ায় ভারতের বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি)
ওয়েবসাইট হ্যাকড করেছে ‘সাইবার ৭১’ নামের একটি সংগঠন।
শুক্রবার রাতে সংগঠনটি বিশ্ব হিন্দু পরিষদের ওয়েবসাইট হ্যাকড করে। পরে হিন্দু পরিষদের ওয়েবসাইটে (https://downforeveryoneorjustme.com/vhp.org) গেলে ফাঁকা পেজ দেখা যায়।
ভারতে বসবাসরত অবৈধ অভিবাসীদের থাকার জন্য বুধবার এক সভায় বাংলাদেশের ভূখণ্ড দখল করে নেয়ার আহ্বান জানান দেশটির বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সাবেক নেতা প্রবীণ তোগাড়িয়া।
যুগান্তর অনলাইনে শুক্রবার এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের পর বিশ্ব হিন্দু পরিষদের ওয়েবসাইট হ্যাকড করার ঘোষণা দেয় সাইবার একাত্তর।
‘সাইবার ৭১’ এর প্রতিষ্ঠাতা ও এডমিন তানজিম আল ফাহিম বলেন, বাংলাদেশ বিরোধী কোনো উস্কানি / হুমকি আমরা কখনোই সহ্য করবো না। বাংলাদেশকে কেউ টার্গেট করলে সে ‘সাইবার ৭১’ এর টার্গেটেই পরিণত হবে।
প্রসঙ্গত, ভারতে বসবাসরত অবৈধ অভিবাসীদের থাকার জন্য বাংলাদেশের ভূখণ্ড দখল করে নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সাবেক নেতা প্রবীণ তোগাড়িয়া।
তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর উচিত বাংলাদেশের একাংশ দখল করে নিয়ে সেখানে ‘অবৈধ অভিবাসীদের’ থাকার বন্দোবস্ত করা। খবর হিন্দুস্তান টাইমসের।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতের গৌহাটিতে বুধবার এক সভায় টোগাড়িয়া এসব কথা বলেন। আসামে দুই মাস তোগাড়িয়ার সভা আয়োজন নিষিদ্ধ করা হলেও তা অমান্য করে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ তোগাড়িয়া বলেন, আসামে প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। গত দুই বছরে মাত্র ১৭ জনকে দেশে (বাংলাদেশে) ফেরত পাঠানো হয়েছে। এখন বাংলাদেশ এদের ফেরত নিতে অস্বীকার করলে ভারতীয় সেনাবাহিনীর উচিত বাংলাদেশের ভূমি দখল করে তাদের থাকার ব্যবস্থা করে দেয়া।

সুত্র,যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com