বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

নিজের ভোট কেন্দ্রে কামরানের পরাজয়

নিজের ভোট কেন্দ্রে কামরানের পরাজয়

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সিলেট সিটি নির্বাচনে নিজের কেন্দ্রে হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। তিনি সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভোটার। এই কেন্দ্রের ভোটের ফলে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে ১৩০ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।
সোমবার সন্ধ্যা ছয়টায় নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী ভোট পেয়েছেন ৭৭৬টি, নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৬৪৬ ভোট। এ ছাড়া জামায়াতের প্রার্থী (স্বতন্ত্র) এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ২৬ ভোট।
সুত্র প্রথম আলো

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com