মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

বাসচাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর

বাসচাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে যাত্রাবাড়ীতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন হয়। এ সময় শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি ফেরার জন্য নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় তারা চারটি গাড়ি ভাঙচুর করে। এতে ১০ যাত্রী আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছে।
প্রসঙ্গত, গত রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর বিমানবন্দর সড়কের হোটেল রেডিসন ব্লুর বিপরীত পাশে ফ্লাইওভারের মুখে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায় জাবালে নূর পরিবহনের একটি বাস।
এতে নিহত হয় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক বিভাগে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবদুল করিম ও একই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিয়া খানম ওরফে মিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com