সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি

শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি

জগন্নাথপুর নিউজ ডেস্ক::নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে মিরপুরে। সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের পুলিশ সরাতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় লাঠি হাতে কিছু যুবক শিক্ষার্থীদের ওপর হামলা করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। বিকাল ৪টার মিরপুর-১৩ ও ১৪ নম্বরের মধ্যে বিআরটিএ থেকে কাফরুল থানা হয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের গেইট পর্যন্ত সড়কে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ পুলিশের সঙ্গে স্থানীয় যুবলীগের কর্মীরাও তাদের ওপর হামলা করে। সংঘর্ষের পর শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বরের দিকে সরে যায়। এদিকে ১০ নম্বর ও আশপাশের সড়কে সকাল থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
মানব জমিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com