মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

শিক্ষার্থীদের তল্লাশিতে ডিবি পুলিশের গাড়ী থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

শিক্ষার্থীদের তল্লাশিতে ডিবি পুলিশের গাড়ী থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

জগন্নাথপুর নিউজ ডেস্ক::নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের তল্লাশিতে ডিবির একটি মাইক্রোবাস থেকে গাজা ইয়াবা স্বর্ণালংকার ও ছুরি উদ্ধার করা হয়েছে।
এ সময় গাড়িচালক লোকমান নামে একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। এ সময় গাড়ির সামনে ডিবি লেখা স্টিকার দেখা যায় এবং গাজীপুর ডিবিতে কর্মরত ইন্সপেক্টর ডেরিক স্টিফেন কুইয়ার ভিজিটিং কার্ড পাওয়া যায়।

শিক্ষার্থীরা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-অ ০০.০৪৯৮ আজাদ কার প্যালেস) মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ আটক ব্যক্তিকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করে। এ বিষয়ে আটক লোকমান জানান, তার নাম লোকমান। সে ডিবি ইন্সপেক্টর ডেরিকের গাড়িচালক। সে উত্তরা ১২নং সেক্টর থেকে ইন্সপেক্টর ডেরিককে নিয়ে গাজীপুর ডিবি অফিসে যাচ্ছিলেন। তল্লাশির সময় ওই ইন্সপেক্টর কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে যান। উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি, মাদক ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে গাড়িটি ডিবির কী না নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।
যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com