মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে ট্রাফিক সপ্তাহে ১০৫টি মামলা দায়ের

জগন্নাথপুরে ট্রাফিক সপ্তাহে ১০৫টি মামলা দায়ের

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাফিক সপ্তাহ সপ্তম দিন শনিবার পর্যন্ত ১০৫টি যানবাহনের চালকদের বিরুদ্ধে মামলা হয়েছে। জগন্নাথপুরের দায়িত্বরত ট্রাফিক বিভাগ সুত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবীর প্রেক্ষিতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত ৫ আগষ্ট থেকে সারাদেশের ন্যায় জগন্নাথপুরে ট্রাফিক সপ্তাহ পালিত হয়ে আসছে। বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় শনিবার পর্যন্ত ১০৫টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর পৌরশহরের প্রাণকেন্দ্র স্থানীয় পৌর পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে পরিক্ষা-নিরিক্ষার অভিযান চালায় জগন্নাথপুর ট্রাফিক বিভাগ।

অন্যান্যের দিন ওই সড়কে মোটর সাইকেলের হিড়িক দেখা গেলেও ওই অভিযানকালে উধাও হয়ে যায় মোটরসাইকেলগুলো। প্রবাসি অধ্যুষিত এ উপজেলায় র্দীঘদিন ধরেই লাইসেন্সবিহীন শত শত মোটর সাইকেল সড়কে চলাফেরা করে আসছে বেপরোয়া গতিতে। চলতি ট্রাফিক সপ্তাহের মধ্যেও ট্রাফিক আইন মানছেন না চালকরা। শনিবার ওই সড়কে ট্রাফিক বিভাগের দায়িত্বরতরা একটু দায়িত্বশীলতার সঙ্গেই কাজ করতে দেখা গেছে। তবে পৌরশহরের অন্য সড়কগুলোতে সেই ট্রাফিক আইন না মেনেই হেলমেটবিহীন মোটর সাইকেলের চালকদের অবাধে চলাফেরা করতে দেখা গেছে।

জগন্নাথপুরের পুলিশ বিভাগের ট্রাফিক পুলিশের সার্জেন্ট মশিউর রহমান জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ করছি। ট্রাফিক সপ্তাহের গতকাল পর্যন্ত ১০৫টি যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ট্রাফিক সপ্তাহ আরো তিন দিন চলবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com