বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জাতীয় শোক দিবসে জগন্নাথপুরে আওয়ামীলীগের শোক র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় শোক দিবসে জগন্নাথপুরে আওয়ামীলীগের শোক র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালন করেছে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহ। বুধবার সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে বঙ্গঁবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শোক র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাদেকুর রহমান সাদেক, উপজেলা কৃষি লীগ সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল তাহিদ, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, যুক্তরাজ্যের লিডস আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা বজলুর রশিদ ভুঁইয়া, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা নুরুল হক, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা আওয়ামী নেতা ইলিয়াস মিয়া, আব্দুল কাদির, জামাল উদ্দিন তালুকদার, শহিদুল ইসলাম লেচু, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দেব পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর, সাধারন সম্পাদক হাজী আলাউদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী সুন্দর আলী, সাধারন সম্পাদক ছদরুল ইসলাম,
পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু কয়েছ ইসলাইল, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, শুকুর আলী, ইউনুস মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, প্রচার সম্পাদক আজহারুল হক ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী, উপজেলা যুবলীগ নেতা আবু জিলানী আবু, রমজান আলী ছানা, যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ রুহেল প্রমুখ। পরে উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com