শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার

সৌদি আরবে ৬৯ জন বাংলাদেশী হজ্বযাত্রীর মৃত্যু

সৌদি আরবে ৬৯ জন বাংলাদেশী হজ্বযাত্রীর মৃত্যু

জগন্নাথপুর নিউজ ডেস্ক::চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন।
সর্বশেষ বুধবার মক্কায় শামসুল ইসলাম নামে এক হাজি মারা গেছেন। তার বাড়ি কুমিল্লায়। পাসপোর্ট নম্বর বিকিউ (০৯৭৭০৭৭)। আর অন্যদের মধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় ৬ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৮ জন ও আরাফাতে ৬ জন মারা যান।
এ বছর ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন বাংলাদেশি সৌদি আরবে হজ করতে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট থেকে। এবং শেষ ফ্লাইটটি দেশে ফিরবে আগামী ২৬ সেপ্টেম্বর।
সুত্র যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com