বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয় শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে সর্বোচ্চ ৭৪টি স্বাভাবিক প্রসব শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

জগন্নাথপুরে স্কুলে চুরি

জগন্নাথপুরে স্কুলে চুরি

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে।
সোমবার ঈদের ছুটির পর সকালে শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে দেখেন বিদ্যালয়ের টিউবওয়েলের বডি নেই। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম বাদি হয়ে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।
উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, ঈদের ছুটির ফাঁকে বিদ্যালয়ের একমাত্র টিউবওয়েলের বডি চুরি হয়ে যায়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে থানায় সাধারণ ডায়েরি করেছি।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, বিদ্যালয়ের টিউবওয়েলের বডি চুরির ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ চোর সনাক্ত করে টিউবওয়েলের বডি উদ্ধারে চেষ্ঠা করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com