শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

টাঙ্গাইলে ভোটকেন্দ্রে সংঘর্ষ : পুলিশের গুলিতে নিহত ১

টাঙ্গাইলে ভোটকেন্দ্রে সংঘর্ষ : পুলিশের গুলিতে নিহত ১

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদীঘি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশের গুলিতে মালেক মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) ভোররাত ৪টার দিকে সাগরদীঘি ইউনিয়নের সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  নিহত মালেক মিয়া একই ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন এলাকার নেছার আলীর ছেলে।

জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সকালে গণমাধ্যমকে বলেন, ‘আজ ভোর ৪টার দিকে কয়েকজন সন্ত্রাসী সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করে। এ সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাহ উদ্দিনের নির্দেশে পুলিশ গুলি ছুড়ে। এতে একজন মারা গেছে বলে শুনেছি।’

জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনার কারণে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের তিন উপজেলার আট  ইউনিয়ন ও একটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, সারা দেশে একযোগে ১৩১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয়টি পৌরসভাসহ চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের দুটি ওয়ার্ড এবং একটি উপজেলায় আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে।  সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, ভোটগ্রহণ উপলক্ষে এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োগসহ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। নির্বাচনী এলাকার ভোটাররা যাতে নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে ভোটপ্রদান করতে পারেন সে জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কমিশন সূত্র জানায়, গতকাল মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বাস, ইজিবাইক, ট্রাক, অটোরিকশা, মাইক্রোবাস, বেবিট্যাক্সি, কার, ট্যাক্সিক্যাব, জিপ, পিকআপ, টেম্পো ইত্যাদি যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সেই সঙ্গে ভোটগ্রহণের আগের তিনদিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া গতকাল মধ্যরাত ১২টা থেকে আজ মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিটবোট চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে জনগণ বা ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com