মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা হলে ব্যবস্থা: ইসি সচিব

তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা হলে ব্যবস্থা: ইসি সচিব

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ দেবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী ইসির অধীনে চলে আসবে। কেউ বিশৃঙ্খলা করলে, কোনো পরিস্থিতি সৃষ্টি হলে ইসি তাদের প্রয়োজনীয় নির্দেশ দেবে।
বুধবার আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি সম্পর্কে ইসি অবহিত নয় বলেও জানান তিনি।
বৈঠকে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, তফসিল ঘোষণায় আমাদের পূর্ব সিদ্ধান্তে থাকতে এবং অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক না করার পরামর্শ দিয়েছে। বিতর্কিত প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকর্তাদের যেন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেয়া না হয় সে পরামর্শও দিয়েছে।
সচিব বলেন, ইসি যেন সংবিধান ও আইন মেনে কাজ করতে পারে, সেক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনের সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা আচরণ বিধিমালা মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জানানো হয়েছে।
তফসিল ঘোষণার পর মাঠ পর্যায়ে রদবদল করা হবে কী না- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এ বিষয়ে এখনও উত্তর দেয়ার সময় আসেনি। তফসিল ঘোষণার পর দেখা যাবে। ডিসিদের পাশাপাশি ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়েও কিছু জানাননি সচিব।
এদিকে বুধবার সন্ধ্যায় আব্দুল লতিফ নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ও সেনা মোতায়েনসহ ৬দফা দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com