সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা শান্তিগঞ্জ ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আওয়াল সম্পাদক রিপন শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন শান্তিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  পুলিশের ওপর হামলা: শান্তিগঞ্জে আসির মিয়াসহ ৬ আসামি গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হেফাজত থেকে উধাও, উদ্ধার শুধু হ্যান্ডকাফ

তাবলিগ জামাতের দুপক্ষে সংঘর্ষে এক মুসল্লি নিহত

তাবলিগ জামাতের দুপক্ষে সংঘর্ষে এক মুসল্লি নিহত

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
আহত মুসল্লিরা টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ছবি-যুগান্তর
তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এক মুসল্লি নিহত হয়েছেন।
নিহতের নাম ইসমাইল মন্ডল (৭০)। তার বাড়ি মুন্সীগঞ্জের মিলকিপাড়া গ্রামে।
শনিবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
শনিবার সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
সংঘর্ষে অন্তত শতাধিক মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে ২৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
আমাদের ঢাকা উত্তর প্রতিনিধি জানিয়েছেন, সংঘর্ষের পর ইসমাইল মন্ডলকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
জানা গেছে, পাঁচ দিনের জোর ইজতেমা অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
গত ৩০ নভেম্বর শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার ঘোষণা দিলে মাওলানা জোবায়েরপন্থীরা এর বিরোধিতা করেন এবং জোড় ইজতেমা প্রতিহতের ঘোষণা দেন।
এর আগেই মাওলানা জোবায়ের আহমেদের সমর্থকরা ইজতেমা ময়দানে অবস্থান নেন।
সকালে মাওলানা সাদপন্থীরা ইজতেমা ময়দানে গেলে ময়দানের প্রতিটি গেটে তালাবদ্ধ দেখতে পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন।
একপর্যায়ে সাদপন্থীরা ময়দানে ঢোকার চেষ্টা করলে উভয়পক্ষের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বাধে।
এর আগে সকালে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় তাবলিগ জামাতের সাদ ও জোবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
এছাড়া বিমানবন্দর গোলচত্বরে তাবলিগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com