মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৩ এর সংসদ সদস্য এম.এ মান্নান পূর্ণ মন্ত্রী হলেন

সুনামগঞ্জ-৩ এর সংসদ সদস্য এম.এ মান্নান পূর্ণ মন্ত্রী হলেন

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতীকে তিনবারের নির্বাচিত সাংসদ এম. এ মান্নান কে পূর্ণমন্ত্রী করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দ্বায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। আনুষ্ঠানিক ভাবে রোববার বিকেল ৫টায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এনিয়ে ব্রিফিং করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার সদস্য থাকতে পারেন ৪৬ জন। এর মধ্যে নতুন সদস্য থাকতে পারেন ৩১ জন।পরিবহন পুল এরই মধ্যে নতুন ৩২টি গাড়ি প্রস্তুত করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ ৫৫টি নতুন ফাইল তৈরি করছেন। গণভবনে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

এরই মধ্যে আনিসুল হক, আসাদুজ্জামান খাঁন কামাল, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জুনায়েদ আহমেদ পলক, আ হ ম মোস্তফা কামাল, নসরুল হামিদ বিপু, বীর বাহাদুর, গোলাম দস্তগীল গাজী, ড. রাজ্জাক, এম এ মান্নান, একে আব্দুল মোমেন, টিপু মুন্সী, জাহিদ আহসান রাসেল, শাহরিয়ার আলম ফোন পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com