রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জয়কলস ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলের পছন্দ ইলিয়াস মিয়া শান্তিগঞ্জে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে : শিক্ষামন্ত্রীর আশাবাদ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে : শিক্ষামন্ত্রীর আশাবাদ

 জগন্নাথপুর নিউজ  ডটকম ডেস্ক:: আগামীকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ‘পরীক্ষা যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য আমি দেশবাসীসহ সবার সহযোগিতা চাই।’

রোববার চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য করি না। তারা আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যৎ। তাদের সবার জন্য আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার মান এবং পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা এখনও নিজস্ব ক্যাম্পাসে যাননি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোনো পথ খোলা থাকছে না। শিক্ষামন্ত্রী আরও বলেন, আপনারা দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্ধারিত রাখবেন।

নগরীর সিআরবি সড়কে হল টুয়েন্টিফোর কনভেনশন সেন্টারে আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর হাত থেকে সনদ নেন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ১৮০ জন শিক্ষার্থী। এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, সাবেক শিক্ষামন্ত্রী ড. এ মজিদ খান, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com