সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে বিদ্যালয় নির্মাণ কাজ শুরু হচ্ছে

জগন্নাথপুরে বিদ্যালয় নির্মাণ কাজ শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার :: যুগান্তর, শুভ প্রতিদিন, সিলেট ভিউ, জগন্নাথপুর নিউজ ডটকম সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের স্থান পরিদর্শন করলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এতে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।  জানাগেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই-হাবিবনগর গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোমলমতি শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। এর মধ্যে অনেক শিশু দুরের স্কুলে গিয়ে লেখাপড়া করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হয়ে আসছে। অবশেষে গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয় নির্মাণের স্থান নির্ধারণ করা হয়।

এদিকে-গ্রামবাসীর সাথে এগিয়ে আসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন। এ সময় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, যুক্তরাজ্য প্রবাসী আবদুন নুর, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন চন্দ্র শীল, হাবিবনগর গ্রামের মুরব্বী হাজী ফয়াজ উল্লাহ, ব্যবসায়ী সামছুল ইসলাম রানা, সৈয়দ জিতু মিয়া, ছুরত মিয়া, সিরাজ মিয়া, সুজাত খান, আব্দুল গনি, সাইফুর রহমান, মইন উদ্দিন, নিরঞ্জন কর, রানু মিয়া সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি এ নিয়ে একটি রিপোর্ট যুগান্তরে প্রকাশ হলে কর্তৃপক্ষের টনক নড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com