শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

নগদ জমার ১০ হাজার কোটি টাকা ফেরত পাবে ব্যাংকগুলো

নগদ জমার ১০ হাজার কোটি টাকা ফেরত পাবে ব্যাংকগুলো

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে করিব, ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এস কে সুর চৌধুরী, বিএবি সভাপতি ও এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান শিল্পপতি সালমান এফ রহমান, বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ-এবিবি চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সুদের হার কমানোর চেষ্টা করছি। এরই অংশ হিসেবে বেসরকারি ব্যাংকগুলোতে সরকারি প্রতিষ্ঠানের আমানত ৫০ শতাংশ রাখা হবে। ইতোমধ্যে অর্থমন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। আর আজকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে বেসরকারি ব্যাংকগুলোর জমা রাখা সিআরআর এর ১ শতাংশ টাকা ব্যাংকগুলো ব্যবহার করতে পারবে। এর ফলে ১০ হাজার কোটি টাকার মতো বেসরকারি ব্যাংকগুলোর হাতে চলে আসবে। এতে তারল্য সংকট কমে গেলে সুদের হারও কমে যাবে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সিআরআর সাড়ে পাঁচ শতাংশ বহাল থাকবে। তবে আগামী জুন মাসে সিআরআর বিষয়ে আবারও পর্যালোচনা করা হবে।

এত পরিমাণ টাকা বেসরকারি ব্যাংকগুলোর কাছে দেয়া হলে মূল্যস্ফীতি বাড়বে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী সে আশঙ্কা উড়িয়ে দেন। তিনি বলেন, মূল্যস্ফীতি বাড়বে না, কোনোভাবেই বাড়বে না। নীতিমালা অনুযায়ী, এতদিন সরকারি আমানতের মাত্র ২৫ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার বিধান ছিল। আর আমানতের ৭৫ শতাংশ রাখা হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। এখন থেকে সরকারি আমানতের ৫০ শতাংশ পাবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। বিএবি’র সভাপতি নজরুল ইসলাম মজুমদার বলেন, সিআরআর এর টাকা পেলে তারল্য সংকট কিছুটা কমে যাবে। যৌক্তিক সময়ে সুদহারও সিঙ্গেল ডিজিটে (এক অংকে) কমে আসবে বলে জানান তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঝুঁকি মোকাবিলায় বেসরকারি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে মোট তহবিলের সাড়ে ৬ শতাংশ সিআরআর হিসেবে জমা রাখে। নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে ব্যাংকগুলো সিআরআর থেকে এক শতাংশ অর্থ ব্যবহার করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com