বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন   প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

দুর্নীতি মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের নির্দেশ দুদকের

দুর্নীতি মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের নির্দেশ দুদকের

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
দুর্নীতি মামলায় ওয়ারেন্ট মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এমন আসামিদের গ্রেফতার করতে তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেয়া হয়।
বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, প্রজ্ঞাপনে বলা হয়েছে- কমিশন বিভিন্ন সূত্রে জানতে পেরেছে, মামলায় জড়িত ওয়ারেন্টভুক্ত অনেক আসামি ঘুরে বেড়াচ্ছে। অথচ তাদের ধরা হচ্ছে না। এটা বন্ধ করতে হবে। জারি করা নির্দেশনা ও প্রজ্ঞাপনের বিষয়টি দুদকের সব বিভাগের মহাপরিচালক ও পরিচালকদের অবহিত করা হয়েছে। যাতে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেন।
দুদক সূত্র জানায়, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত করা অবৈধ সম্পদ, মানি লন্ডারিং, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও অন্যান্য দুর্নীতির মামলায় অন্তত ১ হাজার আসামি ওয়ারেন্ট মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com