শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

সিটি করপোরেশন হলো ময়মনসিংহ

সিটি করপোরেশন হলো ময়মনসিংহ

 

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: ময়মনসিংহকে সিটি করপোরশেন করার প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এনিয়ে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা দাঁড়াল ১২-তে।

সোমবার (২ এপ্রিল) এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ময়মনসিংহ সদর উপজেলার দুটি ইউনিয়নের সম্পূর্ণ এবং ছয়টি ইউনিয়নের আংশিক এবং পৌরসভার পুরো এলাকা সিটি করপোরেশনের আওতায় আনা হয়েছে। নবগঠিত সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত এলাকা ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার।

ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ গঠনের প্রস্তাব ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর অনুমোদন দেয় নিকার। ওই বছরের ১৪ অক্টোবর সরকার ময়মনসিংহ বিভাগ গঠন করে গেজেট প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com