বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

বণাঢ্য আয়োজনে জগন্নাথপুরে বর্ষবরণ উদযাপন

বণাঢ্য আয়োজনে জগন্নাথপুরে বর্ষবরণ উদযাপন

স্টাফ রিপোর্টার:: বাঙ্গালীর প্রাণের উৎসব বর্ষবরণ জগন্নাথপুরে বণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গভীর রাত পর্যন্ত চলে বাউল গানের আসর। জগন্নাথপুর উপজেলার সুপরিচিত বাউলশিল্পীরা এতে গান পরিবেশন করেন। শিক্ষক সালেহা পারভীন ও অনন্ত পালের যৌথ সঞ্চালনায় বাউল গানের আসর উপভোগ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ইউএনও মাহফুজুল আলম মাসুম বলেন, সকাল থেকে শুরু হওয়া বর্ষবরণের অনুষ্ঠান রাতে বাউল গানের আসরের মধ্যে দিয়ে শেষ হয়।তিনি বলেন পহেলা বৈশাখ বাঙ্গালীর প্রাণের উৎসব।আমরা আমাদের সংস্কতির চেতনাকে বিকশিত করার চেষ্টা করেছি।
জগন্নাথপুর আর্টস্কুল দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। বর্ণাট্য শোভাযাত্রা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উপজেলা সদরে আলপনা আঁকা ছিল আকর্ষণীয়। আর্টস্কুলের অধ্যক্ষ প্রনব বণিক, শিক্ষক জুনায়েদুর রহমান সজল,কুশল রায় বর্ষবরণ উৎসবের নানা আয়োজন সমন্বয় করেন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথপুর উপজেলা সংসদ বর্ষবরণ আয়োজনকে উৎসবমুখর করেছে। ব্যতিক্রমী শোভাযাত্রা, নলজুর নদীর তীরে সৌরম্য মুক্তমঞ্চ, সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ষবরণের আয়োজনকে প্রাণবন্ত করে তুলে। অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দেব, যুগ্মসাধারন সম্পাদক আব্দুল মুকিত, রনি রাজ প্রমুখ জগন্নাথপুর লেডিসক্লাবে আয়োজন করা হয় পান্তা ইলিশসহ বাহারি খাবারের আয়োজন। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম,মেডিকেল অফিসার ডাক্তার শারমিন আরা আশাসহ লেডিসক্লাবের সদস্যরা এ আয়োজনে যুক্তছিলেন। লেডিসক্লাবের আয়োজনের উদ্ধোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, মেডিকেল অফিসার শারমিন আরা আশা,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, শিক্ষক সাইফুল ইসলাম রিপন উপস্হিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com