বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা  খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে ওকালতনামায় সই করতে না দেয়ায় স্বরাষ্ট্র সচিবসহ ৫ জনকে নোটিশ

খালেদা জিয়াকে ওকালতনামায় সই করতে না দেয়ায় স্বরাষ্ট্র সচিবসহ ৫ জনকে নোটিশ

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ  
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার ওকালতনামায় স্বাক্ষর করতে না দেয়ার অভিযোগ এনে স্বরাষ্ট্র সচিবসহ পাচঁজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার খালেদা জিয়ার এই আইনজীবী ৪৮ ঘন্টার মধ্যে খালেদা জিয়ার সইসহ ওকালতনামা চেয়ে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
স্বরাষ্ট্র সচিব, ঢাকা জেলা প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক, আইজি প্রিজন ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সুপারেন্টেন্ড বরাবর এ নোটিশ পাঠানো হয়।
৪৮ ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে যদি ওকালতনামায় স্বাক্ষর করতে না দেয়া হয়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে কারাগারে আছেন। আইনগত অধিকার থেকে বারবার তাকে বঞ্চিত করা হচ্ছে। তাকে ওকালতনামায় পর্যন্ত সাক্ষর করতে দেয়া হচ্ছে না। যেটা একজন বন্দির অধিকারের মধ্যে পড়ে। এটা তার আইনগত অধিকার, সাংবিধানিক অধিকার।
তিনি বলেন, ওনার (খালেদা জিয়া) কাছে আমরা ওকালত নামা পৌছাতে পারছি না। বার বার দিয়েছি। স্বাক্ষর করা ওকালতনামা পাচ্ছি না। যে কারণে তার পক্ষে আইনি পদক্ষেপ নিতে বাধাগ্রস্থ হচ্ছি। আজ ৪৮ ঘন্টা সময় বেধে দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছি।
তিনি বলেন, ওকালত নামা ছাড়া আদালতে একজন বন্দির প্রতিনিধিত্ব করা যায় না। এ কারণে খালেদা জিয়ার মামলার কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা আশা করব খালেদা জিয়াকে তার আইনগত অধিকারটুকু ভোগ করার ব্যবস্থা করে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com