সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

জগন্নাথপুরে দুর্গত কৃষকদের জন্য সুখবর

জগন্নাথপুরে দুর্গত কৃষকদের জন্য সুখবর

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা কবলিত দুর্গত কৃষকদের জন্য সুখবর দিয়েছে সরকার। এবার আর ১০ মন করে নয়, জনপ্রতি ৭৫ মন করে ধান বিক্রি করতে পারবেন। নতুন করে তালিকা করা হচ্ছে বঞ্চিত কৃষকদের। যারা বন্যার পানিতে গোলায় থাকা ধান নিয়ে রীতিমতো বিপাকে ছিলেন। এখন সরকারের কাছে উচ্চ মূল্যে ধান
বিক্রি করে লাভবান হতে পারবেন। সেই সাথে ধান নিয়ে আর বিপদে পড়তে হবে না। এছাড়া কৃষকদের ভোগান্তি লাঘবে ১৭ জুলাই বুধবার থেকে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের যৌথ উদ্যোগে বন্যা কবলিত কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের ধান কেনা হচ্ছে। এ সময় তাদের ধান পরীক্ষা-নিরীক্ষা করে মান সম্মত ধান কিনে রশিদ দেয়া হচ্ছে। এবার উপজেলা খাদ্য গোদামে ধান বিক্রি করতে আর কোন সমস্যা নেই। এর মধ্যে যাদের ধান মান সম্মত নয়, তাদেরকে পরামর্শ দেয়া হচ্ছে। জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী ও
উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আবদুল হান্নান কামাল বলেন, প্রথম ধাপে কৃষকদের কাছ ১০৪০ টাকা মণ দরে জনপ্রতি ১০ মণ করে ৬০১ মেট্রিকটন ধান কেনা হয়েছে।
এবার সরকার দ্বিতীয় দফায় একই দামে জনপ্রতি ৩ মণ থেকে ৭৫ মণ পর্যন্ত ধান কিনছে। এ কার্যক্রম গত ৯ জুলাই থেকে শুরু হয়ে চলমান রয়েছে। এ সুবিধা প্রথম ও দ্বিতীয় ধাপে তালিকাভূক্ত কৃষকরা পাচ্ছেন। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, ১৭ জুলাই বুধবার থেকে দ্বিতীয় ধাপে কৃষকদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। থাকবে ৩ দিন
পর্যন্ত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বিতীয় ধাপে কৃষকদের তালিকা করার কারণে আগে বঞ্চিত কৃষকরা সুযোগ পাচ্ছেন তাদের কাঙ্খিত উচ্চ মূল্যে সরকারের কাছে ধান বিক্রি করার। এতে সব থেকে বেশি উপকৃত হচ্ছেন বন্যা কবলিত কৃষকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com