শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : ৩ জনের বিরুদ্ধে মামলা, ১১ জনকে অব্যাহতি

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : ৩ জনের বিরুদ্ধে মামলা, ১১ জনকে অব্যাহতি

 

 

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগে বিমানের প্রকৌশলী নাজমুল হকসহ তিনজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১১ জনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার এ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলার আসামি প্রকৌশলী নাজমুল হক, টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান ও শাহ আলমের বিরুদ্ধে দণ্ডবিধি ২৮৭ ধারায় মামলা (প্রসিকিউশন) করার আদেশ দেয়া হয়েছে।

এছাড়া অব্যাহতি পাওয়া আসামিরা হলেন— প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামীউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এম সিদ্দিক, প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন এবং মেকানিক শাহ আলম, নাজমুল হক ও আসামি সিদ্দিকুর রহমান।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের পরিদর্শক মাহবুবুল আলম তদন্ত শেষে ২০১৭ সালের ৭ ডিসেম্বর এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত কর্মকর্তা ১১ জনকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানান। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে বিমানের টেকনিশিয়ান সিদ্দিকুর রহমানসহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিলের অনুমতি চেয়ে আবেদন জানান।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি ওই বছরের ১৮ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়।

এর আগে ৩০ নভেম্বর বাংলাদেশ বিমানের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই বছরের ২০ ডিসেম্বর বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ নয়জনকে আসামি করে বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়েল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এম এম আসাদুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com