শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

এবার সব্যসাচীর নায়িকা সুবর্ণা মুস্তাফা

এবার সব্যসাচীর নায়িকা সুবর্ণা মুস্তাফা

 

বিনোদন ডেস্ক ::
কলকাতা ও বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী সব্যসাচী চক্রবর্তী এবং সুবর্ণা মুস্তাফার অভিনয়ে তৈরি হচ্ছে ‘গণ্ডি’ নামের একটি চলচ্চিত্র।

দুই বয়স্ক মানুষ বাড়িতে একা। তাদের ছেলে-মেয়েরা বিদেশে। তাদের মধ্যে আলাপ জমে। দেখা হয় রোজ। কিছু প্রেমাস্পর্শ। এরকম কিছু চরিত্র নিয়ে তৈরি হয়েছে ছবিটি। যাতে অভিনয় করছেন সব্যসাচী ও সুবর্ণা মুস্তাফা। খবর আনন্দবাজার পত্রিকা।

ধর্মীয় অনুশাসন, সমাজ একা মানুষের স্বাধীনতাকেও আটকে রাখে। খোলা আকাশে নিঃশ্বাস নেয়ার, স্বাভাবিক বন্ধুতারও অধিকার নেই। ঢাকা থেকে এই নির্মম সত্যের উপর আলো ফেললেন ‘ভুবন মাঝি’-র পরিচালক ফাখরুল আরেফীন খান।

তার ছবি ‘গণ্ডি’-র শুট নিয়ে তিনি এখন ব্যস্ত। শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘গণ্ডি’।

শুভজিৎ রায় বলেন, খুব চেনা ছবি থেকে অচেনা গল্প বলেছেন শুভজিৎ রায়। এই অচেনা গল্প ঘিরে দু’জন প্রটাগোনিস্ট। নিজের সিদ্ধান্তে তারা বাঁচতে চায়। একজন পুরুষ আর একজন নারী। কী সেই সিদ্ধান্ত? কেন সিদ্ধান্তের বিরোধী পক্ষ তৈরি হয়? এই নিয়েই চিত্রনাট্য কথা।

এই ছবির গল্প সম্পর্কে শুভজিৎ আরও জানান, এই ‘গণ্ডি’র বন্ধুতা কোনো সমাজ, ধর্ম বা কাঁটাতার মানে না। এখানে মানুষের অন্তর সমস্যার মানসিক দৃশ্যপট তুলে ধরা হয়। বন্ধুত্বের মতো মানবিক জায়গা আজ কোন্ পর্যায়ে দাঁড়িয়ে? ভিন্ন ধর্মে কি বন্ধুতা হয় না? বয়স্ক দু’জন মানুষের বন্ধুতা কেন তার ছেলে-মেয়েদের কাছে গ্রহণযোগ্য হয় না? সেই জায়গা থেকে ‘গণ্ডি’ শব্দটা বেছে নেয়া।

তিনি বলেন, ছবিতে অভিনয় করছেন এ পারের অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আরও পারের অভিনেতা সুবর্ণা মুস্তাফা। লন্ডন আর কক্সবাজারে দুই প্রবীণ মানুষের বন্ধুতার গল্প শুটিং হয়েছে। এই ছবিতে একটি গানের দায়িত্বে আছেন দেবজ্যোতি মিশ্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com