বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

সবাইকে সাবধান হয়ে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সবাইকে সাবধান হয়ে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জননেত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। সময় থাকতে সাবধান হয়ে যান। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছেন তাদের খবর আছে। দেশব্যাপী অপকর্মকারী, অপরাধী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের আমলনামা নেত্রীর হাতে রয়েছে। বেশি লাফালাফি করলে খবর আছে।

শনিবার বিকালে কক্সবাজার পর্যটন গলফ মাঠে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজ আওয়ামী লীগের হলেও তাকে আগে আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীর পার পাওয়ার সুযোগ নেই। অপরাধ করলেই শাস্তি পেতে হবে। শেখ হাসিনার সাফ কথা- অপরাধী, অপকর্মকারী, সন্ত্রাসী, টেন্ডারবাজ কিংবা চাঁদাবাজ যে দলের হোক না কেন রক্ষা পাবে না।

তিনি বলেন, দেশ এখন উন্নতির উচ্চ শিখরে অবস্থান করছে। তাই এখন সময় এসেছে দেশের মধ্যে আগাছা উপড়ে ফেলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজ শুরু করেছেন। দেশের মানুষকে প্রধানমন্ত্রী যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা তিনি যে কোনো মূল্যের বিনিময়ে রক্ষা করবেন। তাই সবাইকে সাবধান হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে সভা সঞ্চালন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মুজিবুর রহমান।

এতে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এ ছাড়া বক্তব্য রাখেন কক্সবাজার আওয়ামী লীগের নেতাকর্মী ও আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com