সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরের পূর্ব ভবানীপুর জামে মসজিদের মোতাওয়াল্লী‘র ইন্তেকাল

জগন্নাথপুরের পূর্ব ভবানীপুর জামে মসজিদের মোতাওয়াল্লী‘র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার বাসিন্দা ও পূর্ব ভবানীপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ ফজলুর রহমান (৬৪)  শুক্রবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ই্ন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম ফজলুর রহমান উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরুজ ইসলামের চাচা।

শনিবার বেলা দুইটায়  স্থানীয় ইকরচই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ  সম্পন্ন হয়। জানাজায় বিপুল সংখ্যক মোসল্লী অংশগ্রহণ করেন। জনাজা শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, সাবেক পৌর মেয়র মোঃ আক্তার হোসেন, মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন.পৌর কাউন্সিলর সুহেল আহমদ,পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুহেল, সিনিয়র সহসভাপতি কল্যান কান্তি রায় সানি, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com