মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

বোরহানউদ্দিনের ঘটনায় নিহত ৪ জনের পরিবারকে ২০ লাখ টাকা প্রদান

বোরহানউদ্দিনের ঘটনায় নিহত ৪ জনের পরিবারকে ২০ লাখ টাকা প্রদান

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় নিহত ৪ জনের পরিবারকে নগদ ২০ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ। তার পক্ষ থেকে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল এই অর্থ নিহতের পরিবারের কাছে তুলে দেন।

আজ বেলা ১২ টায় বোরহানউদ্দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বোরহানউদ্দিন ও দৌলতখানের সংসদ সদস্য আলী আজম মুকুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যৌক্তিক দাবিগুলো আমরা ইতিমধ্যেই মেনে নিয়েছি। তাদের ৬ দফার মধ্যে অন্যতম দাবি ছিলো নিহতের পরিবারকে আর্থিক সহয়তা, আমরা নিহত প্রত্যেক পরিবারকে তোফায়েল আহমেদের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা প্রদান করেছি এবং আহতদেরও চিকিৎসার সহয়তা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটির প্রতিবেদন ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবেন। ভিডিও ফুটেজ দেখে মূল অপরাধীদের অনেককে চিহ্নিত করা হয়েছে বাকিদেরও চিহ্নিত করার কার্যক্রম দ্রুত গতিতে চলছে।

ভোলা-২ আসনের এই এমপি বলেন, ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারকে সহয়তা ও ক্ষতিগ্রস্ত মন্দিরের সংস্কারের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com