বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: উত্তাল সাগর, উপকূলে দমকা হাওয়াসহ বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: উত্তাল সাগর, উপকূলে দমকা হাওয়াসহ বৃষ্টি

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে উপকূলসহ বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে সাগর। সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আজ শনিবার সন্ধ্যার পর বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে।

মোংলা ও পায়রা বন্দরে দেয়া হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। এছাড়া খুলনা ও বরিশালের ৯ জেলায় দেখানো হয়েছে ১০ নম্বর মহা বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের সঙ্গে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বন্ধ রয়েছে পণ্য খালাস। উজানে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে লাইটারেজ জাহাজগুলোকে।

সেন্টমার্টিনে আটকা পড়েছেন অনেক পর্যটক। একই অবস্থা কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের। মাছ ধরার বোট, ট্রলার ও লাইটারেজ জাহাজ রাখা হয়েছে নোঙর করে। নৌযান চলাচল বন্ধ থাকায়, সেন্টমার্টিনে আটকা পড়েছে কয়েকশ’ পর্যটক।

উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে চলছে মাইকিং। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল দল ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com