শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্র হত্যায় কোন গ্রেফতার নেই

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্র হত্যায় কোন গ্রেফতার নেই

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষে বন্দুকের গুলিতে নিহত হওয়ার ২৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত চাঞ্চল্যকর এ হত্যা মামলার কোন আসামী ধরা পড়েনি।
জানাযায়, গত ১৮ অক্টোবর জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইজাজ আহমদ ও আলমপুর গ্রামের আবু তাহের মজনুর লোকজনের মধ্যে গাড়ির স্ট্যান্ড নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের বন্দুকের গুলিতে ইজাজ আহমদের ভাগ্নে মাদ্রাসা ছাত্র সাব্বির হোসেন (১২) নিহত হন। এ ঘটনায় নিহতের মা ছুফিয়া আক্তার বাদী হয়ে আবু তাহের মজনু সহ ৭ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে উচ্চ আদালত থেকে মামলার এক নারী আসামী আগাম জামিন পেলেও বাকি আসামীরা আত্মগোপানে রয়েছে। তবে ঘটনার ২৪ দিন অতিবিাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় বাদী পরিবারের লোকজনের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এ ব্যাপারে ১২ নভেম্বর মঙ্গলবার উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের সাথে আলাপ হলে তিনি বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com