বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

এবার কন্যা সন্তানের বাবা হলেন তামিম

এবার কন্যা সন্তানের বাবা হলেন তামিম

স্পোর্টস ডেস্ক ::  বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল এবং তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন তামিম-আয়েশা দম্পতি। এর আগে ২০১৬ সালের ২৮শে ফেব্রুয়ারি তাদের ছেলে সন্তান জন্মগ্রহণ করে। ছেলের নাম আরহাম ইকবাল খান। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় সন্তান হওয়ার খবর জানান তামিম নিজেই। ফেসবুকে গতকাল সকালে একটি ছবি আপলোড করেন এই ক্রিকেটার। থাইল্যান্ডের বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালের একটি কার্ডে লেখা রয়েছে, ‘আমি একজন মেয়ে। আমার নাম মিস আলিশবা ইকবাল খান।’

চলমান ভারত সিরিজে তামিমের না যাওয়ার কারণ হিসেবে প্রথমে জানা গিয়েছিল ‘পারিবারিক কারণ’।
পরবর্তীতে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তামিম জানান, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজ না খেলতে পেরে আমি নিজেও হতাশ। মূলত, আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আমাদের ধারণার বেশি সময় হাসপাতালে থাকতে হচ্ছে। আর আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com