সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

জগন্নাথপুরে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কবর স্থানের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন। জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ১৩ ডিসেম্বর কবর স্থানের জমি নিয়ে হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের লিটন মিয়া ও মিঠু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন লিটন মিয়া, শ্যামল মিয়া, ছানা মিয়া, আলী হোসেন, নুর হোসেন, আনর মিয়া, লেচু মিয়া, মিঠু মিয়া ও রাহুল মিয়া। আহতদের মধ্যে ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর শনিবার জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com