শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

জগন্নাথপুরে ১ মাস ধরে মাদ্রাসার নৈশ প্রহরী নিখোঁজ

জগন্নাথপুরে ১ মাস ধরে মাদ্রাসার নৈশ প্রহরী নিখোঁজ

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘ ১ মাস ধরে এক মাদ্রাসার নৈশ প্রহরী নিখোঁজ রয়েছেন। এ নিয়ে তার পরিবারের মধ্যে উদ্বেগ আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ নৈশ প্রহরীর নাম আকিল হোসেন (২৭)। তিনি জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে ও স্থানীয় হবিবপুর ফাজিল মাদ্রাসার নৈশ প্রহরী।
জানাযায়, নৈশ প্রহরী আকিল হোসেন মাদ্রাসার একটি কক্ষে রাত্রীযাপন করে দায়িত্ব পালন করতেন। তাঁর সাথে একই কক্ষে মাদ্রাসার দপ্তরী আজিজুর রহমান থাকতেন। হঠাৎ করে গত ১৩ নভেম্বর রাতে নৈশ প্রহরী আকিল হোসেন নিখোঁজ হয়ে যান। এরপর থেকে দীর্ঘ প্রায় ১মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাঁকে খোঁজে না পাওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে জগন্নাথপুর থানায় জিডি করা হয়েছে। এদিকে-১৮ ডিসেম্বর বুধবার পর্যন্ত নৈশ প্রহরী আকিল হোসেনকে খোঁজে না পাওয়ায় তাঁর পরিবারের লোকজনের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com