বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

মোবাইলে বন্ধুত্বের ফাঁদে ফেলে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৫

মোবাইলে বন্ধুত্বের ফাঁদে ফেলে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৫

জগন্নাথপুর নিউজ ডেস্ক:
দিনাজপুরের বীরগঞ্জে মোবাইলফোনে বন্ধুত্বের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করেছে পাঁচ যুবক। শনিবার বিকালে বীরগঞ্জ শালবনের গভীর অরণ্যে এ ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে ওই পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা রোববার বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ডাঙ্গীপাড়া (বগুড়াপাড়া) গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (৩৫), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মজিদ (৩৫), বীরগঞ্জ হাটখোলা (হঠাৎপাড়া) গ্রামের দুলাল হোসেনের ছেলে মো. সুমন (২২), জগদল হাটপুকুর গ্রামের আবদুস সালামের ছেলে মো. সুলতান ওরফে সাদ্দাম (২৩) এবং মাকড়াই দক্ষিণ পাড়া গ্রামের জগদীশ হেম্ব্রমের ছেলে রুবেল হেম্ব্রম (২২)। ওই ছাত্রীর বাবার দায়েরকৃত এজাহারের উদ্ধৃতি দিয়ে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মহসেউল গণি জানান, গত একমাস আগে মোবাইলফোনের মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে রশিদুল ইসলাম। শনিবার বিকাল ৩টার দিকে ফোনে মেয়েটিকে ডেকে মোটরসাইকেলে তুলে বীরগঞ্জ শালবনের গভীর অরন্যে নিয়ে যায় রশিদুল ইসলাম। শালবনের ভেতর প্রথমে রশিদুল তাকে জোরপুর্বক ধর্ষণ করে। এরপর আবদুল মজিদ, সুমন, সুলতান ওরফে সাদ্দাম এবং রুবেল হেম্ব্রম ওই ছাত্রীকে ভয় দেখিয়ে গণধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে বনবিভাগের লোকজন এবং স্থানীয় লোকজন এসে ছাত্রীকে উদ্ধার করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা পালিয়ে যায়। বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমদ জানান, রোববার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com